ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নার্ভাস নাইনটিতে সেঞ্চুরি মিস তামিমের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেলেতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও সেই ধাক্কা সামলে উঠেছে টাইগাররা। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

তবে সেঞ্চুরির পথে এগোতে থাকা তামিম নার্ভাস নাইনটিনে ফিরে গেছেন। ১০১ বলে ৯০ রান করে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম। মাত্র ১০ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পাওয়া হলো না তার। দ্বিতীয় উইকেট জুটিতে শান্তকে নিয়ে গড়েছিলেন ১৪৪ রানের জুটি।

তবে তামিমের এই আউটে বোলারের কৃতিত্বের চাইতে তামিমের বাজে শট খেলাটাই কাল হয়েছে। অনেকটা দোটানায় পড়ে বাজে শট খেলে স্লিপে ক্যাচ তুলে দেন তামিম। ফলে অনেকদিন পর সেঞ্চুরি করার সুযোগ হারান। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সাদা পোশাকে সেঞ্চুরি করেছিলেন তামিম।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসানকে আউট করে স্বাগতিক শ্রীলঙ্কাকে উল্লাসে মাতিয়েছিলেন বিশ্ব ফার্নান্দো। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত শক্ত জুটি গড়েন। এই জুটিও ভাঙলেন ফার্নান্দো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102