ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী বাজেট হবে গরিবদের সুরক্ষার বাজেট : অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

কভিড অতিমারির মধ্যে দরিদ্র জনগোষ্ঠি যেন তাদের জীবন-জীবিকা সচল রাখতে পারে, আগামী বাজেটে সেই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের আগামী বাজেট হবে দেশের গরিব মানুষকে সুরক্ষা দেওয়ার বাজেট। দরিদ্র জনগোষ্ঠি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একইসাথে আমরা সাধারণ মানুষের জীবন-জীবিকা সচল রাখার বিষয়ে গুরুত্ব দেব।

আজ বুধবার অর্থনৈতিক বিষয়ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকশেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে কামাল বলেন, এ বছর ৩৩ লাখ ৩৯ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এককালীন দুই হাজার ৫০০ টাকার ঈদ উপহার সুবিধাভোগিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সুবিধাভোগীদের কাছে নগদ টাকা সরাসরি পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা যেন তৈরি না হয়, এজন্য গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, ‘যারা প্রধানমন্ত্রীর নগদ টাকার ঈদ উপহারের সুবিধাভোগী তারা সবাই প্রযুক্তি ব্যবহার উপযোগী নন। একারণে অনেকক্ষেত্রে টাকা পেতে বেশি সময় লাগবে, তবে সেটা কিন্তু বড় সমস্যা নয়। সুবিধাভোগীরা যেন সরাসরি নগদ অর্থ পায়, সেটা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করছি।

তিনি জানান, যে পদ্ধতিতে টাকা পাঠানো হবে, সেই পদ্ধতিটা আরো উন্নত করার পাশাপাশি সবাই যদি তালিকাভুক্ত থাকেন, তাহলে কম সময়ে সবার কাছে টাকা পাঠিয়ে দেওয়া যাবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, নগদ অর্থ সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। যাতে স্বল্পতম সময়ে দরিদ্র জনগোষ্ঠি নগদ টাকা পেয়ে যায়। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালকসহ মোট ৩৩ লাখ ৩৯ হাজার দরিদ্র জনগোষ্ঠির মাঝে ৮৩৪ কোটি ৭৩ লাখ টাকা দেয়া হবে। প্রত্যেক পরিবার প্রতি পাবেন নগদ ২ হাজার ৫০০ টাকা।

করোনার কারণে দারিদ্রসীমার নিচে নেমে যাওয়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে গরিব থেকে বের করে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। তাদের সুরক্ষায় আগামী বাজেটে সর্বোচ্চ অগাধিকার দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102