ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরের হিলিতে মেয়ের ধর্ষণের বিষয়টি জানাতে গিয়ে লাঞ্ছিত বাবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

দিনাজপুরের হিলিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা করছেন ভুক্তভোগীর বাবা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হিলির দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ওই শিশুর বাবা পেশায় ভ্যান চালক ও মা অন্যের বাসায় ঝিঁয়ের কাজ করেন। তারা প্রতিদিনের ন্যায় মেয়েকে বাড়িতে রেখে কাজে যান। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশী মাসুদ তার বাড়িতে ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে একটি কক্ষে আটকান। পরে সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা রবিউল ইসলাম মিলে তাকে ধর্ষণ করে।

সন্ধ্যায় শিশুটির বাবা-মা বাড়িতে আসলে মেয়েটি কান্নাকাটি করতে থাকে এবং বিষয়টি খুলে বলে। এতে ওই শিশুর বাবা ধর্ষকদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের কাছে বিষয়টি জানাতে গেলে তাকেও লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেন।

এলাকাবাসীরা জানান, রবিউল ও মাসুদ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা এলাকায় যা খুশি তাই করে বেড়াচ্ছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, রাতেই শিশু ও তার বাবা-মা থানায় এসে অবগত করার পর প্রাথমিক তদন্ত করে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। হাকিমপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102