জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আমানুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমানুল্লাহ। এ ঘটনায় উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক তার বিরুদ্ধে মামলা করেন।