ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পর থেকে ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

এর আগে, গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু।

গত ১৫ মার্চ তিনি সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আবদুল মতিন খসরু। পরদিন পরীক্ষার রির্পোটে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে করোনা থেকে সেরে উঠলেও অন্যান্য জটিলতায় তাকে বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, কুমিল্লা-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুল মতিন খসরু। তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102