ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীকে পেটানো সেই মাদরাসা শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কওমি মাদরাসার সাত বছরের এক শিক্ষার্থীকে বেদম প্রহার করা সেই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষক আবু সাইদ পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক আবু সাইদকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ঢেবঢেবি বাজার কিসমত-কুলসুম কওমি নূরানি ও হাফেজি মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে অমানসিক মারধরের অভিযোগ ওঠে। এ বিষয়ে একটি ভিডিও তিনদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

ওসি আরও জানান, নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর অভিভাবকদের ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই। তবে শিশু আইনে যে কেউ বাদী হতে পারে। ফলে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, নির্ধারিত বাড়ির কাজ না লিখে অন্য লেখা লিখে জমা দেয়ার অপরাধে ১৯ এপ্রিল ওই শিক্ষক কর্তৃক মাদরাসার সাত বছরের এক শিক্ষার্থীকে বেদম মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি জানতে পারেন। ওইদিন বিকেলে মাদরাসা কর্তৃপক্ষ একটি সালিশি বৈঠকের আয়োজন করে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102