ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সোহেল গনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার।

তিনি বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ১৪ এপ্রিল প্রথম রমজানে ফেসবুক লাইভে এসে বলেন- কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, তাদের কোনো ঈমান নেই। মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক এমন বক্তব্য দিয়ে সারাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মানসিক কষ্ট পেয়ে মো. সোহেল গনি এ মামলা করেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102