মুন্সিগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল।
ভাঙচুর ও অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে আছে বলে জানান ওসি আবু বকর সিদ্দিক।
# জাগো নিউজ