ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরমানিটোলায় ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে : মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজধানীর আরমানিটোলায় ৬ তলা ভবনে আগুনের ঘটনায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত অনেকেই ভবনের ভেতরে আটকা আছেন বলে জানা গেছে।

শুক্রবার ২৩ এপ্রিল ভোর পাঁচটার দিকে নিচতলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে রাত সোয়া তিনটার দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, বাবুবাজার ব্রিজের পাশের হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনের নিচতলায় কেমিকেল গোডাউন। বৈদ্যুতিক শক সার্কিট থেকে প্রথমে গোডাউনেই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই নিচতলার পুরোটা পুড়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবনটি।

ভবন থেকে উদ্ধার হওয়া একজন জানান, ওই ভবনের নিচতলা ব্যতীত প্রতিটি ফ্লোরই আবাসিক। সেখানে ১৮/১৯টি পরিবার থাকে। রাতে সেহরি খেতে উঠে তাঁরা জানালার পাশে ধোঁয়া দেখতে পান। পরে বুঝতে পারেন আগুন লেগেছে।

উদ্ধারকৃতরা জানান, আগুন লাগার পর পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা ভবন। মানুষজন বের হওয়ার চেষ্টা করলেও ধোঁয়ার কারণে তা সম্ভব হয়নি। কেউ কেউ ভবনের ছাদে ওঠার চেষ্টা করেন। তবে ছাদে ওঠার গেইটে তালা লাগানো থাকায় সেটাও সম্ভব হয়নি। এসময় বিভিন্ন ফ্লোরে আটকে থাকা লোকজন চিৎকার করতে থাকেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ধাপে ধাপে তাঁদের ১৫টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নেয়। তাঁরা বারান্দা ও জানালার গ্রিল কেটে বাসিন্দাদের উদ্ধার করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪/১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

ভাবনে কতজন আটকা আছেন তা জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102