নোয়াখালীতে অভিযান চালিয়ে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার উত্তর শোলকিয়া করমুল্লাহ বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতার মাওলানা ইমরান নোমানী (৩৩) নোয়াখালী জেলা হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর শোলকিয়া করমুল্লাহ বাজার থেকে হেফাজত নেতা ইমরান নোমানীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
#যুগান্তর