ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ভোলায় মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২০)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী পাঁচজনকে আসামি করে মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ফকিরের ছেলে মো. রাকিব (২৫) ও একই এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. মিজান (২৩)।

মামলা সূত্রে জানা গেলে, স্বামী পরিত‌্যক্তা ওই নারীর (২০) সঙ্গে প্রায় ৫-৬ মাস আগে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রশিদের ছেলে মো. মিরাজের (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন কথা বলার পর গত সোমবার (১৯ এপ্রিল) রাতে ওই নারীকে দেখা করতে বলে মিরাজ। পরে রাতে পাশের সুপারি বাগানে দেখা করতে আসেন ওই নারী। এসময় প্রথমে মিরাজ পরে তার বন্ধু রাকিব ও মিজানসহ পাঁচজন মিলে গণধর্ষণ করেন ওই নারীকে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাজহারুল আমিন সত‌্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102