ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪ বছর পর টেস্টে তাসকিনের উইকেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সবশেষ কবে সাদা পোশাকের ক্রিকেটে উইকেট পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ, সেটি হয়তো ভুলেই যেতে বসেছিলেন!

পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের মার্চ মাসে সবশেষ টেস্টে উইকেট পেয়েছিলেন তাসকিন। প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। গলে সেই টেস্টে উইকেট পাওয়ার পর কেটে গেছে ৪ বছর। মাঝে ফর্মহীনতা ও চোটের কারণে খেলা হয়নি। তবে এই সময়ের মধ্যে মাত্র একটি টেস্ট খেলেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেও তাতে কোন উইকেটের দেখা মেলেনি।

দীর্ঘ বিরতির আবারও লঙ্কানদের মাটিতে মাতলেন উইকেট পাওয়ার আনন্দে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে দ্বিতীয় ব্রেক থ্রু এনে দিয়েছেন তাসকিন।

তাসকিনের বলে ফিরে গেছেন ওশাডা ফার্নান্দো। দিমুথ করুণারত্নের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে জুটি বেঁধেছিলেন এই ব্যাটসম্যান। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ফার্নান্দোর। আউট হওয়ার আগে করেছেন ৪৩ বলে ২০ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102