ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমধ্যসাগারে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা এস.ও.এস-এর বরাত দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সেবিষয়ে কিছু জানা যায়নি।

খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা। ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন সংস্থা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবারের (২২ এপ্রিল) ওই মর্মান্তিক দুর্ঘটনা ছাড়াই এই বছরেই ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102