ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের ইটনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

কিশোরগঞ্জের ইটনায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী থেকে সাবিনা আক্তারের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাবিনা পাগলশী গ্রা‌মের সোহেল মিয়ার স্ত্রী এবং একই গ্রা‌মের ইদ্রিছ মিয়ার মেয়ে। শ্বশুরবা‌ড়ির লোকজন এটিকে আত্মহত্যা বল‌লেও তা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি সাবিনার পরিবারের।

এ ঘটনায় সাবিনার স্বামী সোহেল মিয়া (২১) ও শাশুড়ি ফুলবানুকে (৪০) আটক করেছে পুলিশ।

পু‌লিশ জানায়, সাত মাস আগে পাগলশী বন্দের বাড়ির আলাল মিয়ার ছেলে সোহেলের সাথে সাবিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে সাবিনার ঝগড়া চল‌ছিল। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার ক‌রেন সো‌হেল ।

তবে সো‌হেল পু‌লিশ‌কে জানায়, সাবিনা বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে, মধ্যরাতে সাবিনাকে গাছ থেকে নামিয়ে জয়সিদ্ধি বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য‌ কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102