ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে এক কোটি মিটার কারেন্ট জাল আটক করেছে নৌপুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

চাঁদপুরে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) জেলা শহরের আলোচিত এলাকা টিলাবাড়িতে নৌপুলিশের সাঁড়াশি অভিযানে এক কোটি মিটারেরও বেশি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়।

এতে নেতৃত্ব দেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

চাঁদপুর নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, জেলা শহরের বড়স্টেশন এলাকার অদূরে টিকাবাড়ি। এখানে শতাধিক জেলে পরিবার বসবাস করে। কিন্তু তাদের মধ্যে একশ্রেণির অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধন করছে। আর এই কাজে ব্যবহার করছিল নিষিদ্ধ কারেন্ট জাল। এমন তথ্য পেয়ে গত কিছু দিন সেখানে নৌপুলিশের গোয়েন্দা নজরদারি নেয়া হয়।

তিনি জানান, একপর্যায়ে সত্যতা নিশ্চিত হওয়া গেলে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় জেলেদের বসতঘর থেকে এসব জাল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে জেলেরা তাদের বসতবাড়ি ছেড়ে গাঢাকা দেয়।

এই অভিযানে বিপুলসংখ্যক নৌপুলিশের সদস্য ছাড়াও আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন।

অভিযানের পর সময় সংবাদকে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও উদ্ধার হওয়া নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া কারেন্ট জালের পরিমাণ এক কোটি সাত লাখ মিটার।

এদিকে, জেলার হাইমচরে মেঘনা নদীতে জাটকা নিধন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ১০ জেলে। বৃহস্পতিবার নীলকমল নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এই ১০ জেলেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

গত ১ মার্চ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় ৪০ মেট্রিক টন জাটকা, তিনকোটি মিটার জাল এবং ৫ শতাধিক মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ৪০০ জেলেকে। যাদের একটা অংশকে কারাদণ্ড এবং অন্যদের আর্থিক জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ কর্মসূচি চলাকালে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। একই সঙ্গে জাটকা বিক্রয়, মজুত ও পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102