ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ সাংবাদিক সাভার থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে স্থানীয় দুই ব্যক্তি তাকে উদ্ধার করেন বলে জানা যায়।

এরপরই তারা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে সময় নিউজকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

তিনি বলেন, ‘আমরা সিয়ামকে উদ্ধারের বিষয়টি শুনেছি। তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে থানা থেকে একটি টিম পাঠানো হয়েছে, টিম পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

সিয়াম নেপালের কাঠমান্ডু ট্রিবিউন নামে একটি দৈনিকের বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি অনলাইনে কাজ করতেন।

এর আগে, ‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন।’- এমন স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পশ্চিম নাখাল পাড়ার বড়বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাংবাদিক সিয়াম। এ ঘটনায় শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তেজগাঁও থানায় জিডি করেন সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা।

জিডিতে সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা উল্লেখ করেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বনানীর বিটিসিএল কলোনিতে নিজের বাসা থেকে বের হয়ে পশ্চিম নাখাল পাড়ায় বড়বোনের বাসায় যান সিয়াম। সেখান থেকে সকাল ১০টার দিকে বের হন। তারপর আর বাসায় ফেরেননি। মোবাইল ফোনটিও বন্ধ।

সিয়ামের নিখোঁজের পরই বিভিন্ন বাম সংগঠন ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করে। তারা দ্রুত সন্ধান চেয়ে বিবৃতি দেয়। তার নিখোঁজের পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা তা খুঁজে বের করার অনুরোধ জানায় তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102