ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের পেসার আরশাদ ইকবালের বাউন্সারে ভাঙল হেলমেট (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

পাকিস্তানকে ৯৯ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এই প্রথম জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।

এদিন পাকিস্তান দলের পক্ষে বলার কিছুই ছিল না। শুধুমাত্র পাকিস্তানের জার্সিতে অভিষিক্ত পেসার আরশাদ ইকবালের বলে হেলমেট ভাঙার ঘটনাটি ছাড়া।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০ বছর বয়সী পেসার আরশাদ ইকবালের।

চতুর্থ ওভারে প্রথমবারের মতো আরশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রথম ওভারে ৪ রান দেন আরশাদ।

তাকে আবার সপ্তম ওভারে আক্রমণে আনা হয়। ২৭ বলে ১৯ রানে ব্যাট করছিলেন কামুনহুকামুই। সেই ওভারের তৃতীয় বলটি জোরের সঙ্গে ইনসুইঙ্গিং বাউন্সার করেন আরশাদ।

বলের লাইনে গিয়ে পুল খেলার চেষ্টা করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান কামুনহুকামুই। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল সোজা আঘাত হানে হেলমেটে। আরশাদের কবজির জোরে মারা বল হেলমেটে লেগে সঙ্গে সঙ্গে তা দুই ভাগ হয়ে খুলে পড়ে তার মাথা থেকে। হেলমেটের ওপরের অংশটি খুলে পড়ে যায় এবং নিচের অংশ মাথায় থেকে যায়।

কামুনহুকামুইয়ের চোট কতটা গুরুতর তা দেখতে দৌড়ে ছুটে আসেন জিম্বাবুয়ের ফিজিও। তার আগেই ছুটে আসেন প্রতিপক্ষ পাকিস্তানের ফিল্ডাররা।

সৌভাগ্যক্রমে বেঁচে যান কামুনহুকামুই। হেলমেট ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও মাথায় আঘাত পাননি কামুনহুকামুই।

কনকাশন হওয়ার দুশ্চিন্তা কেটে যায়। কামুনহুকামুই স্বাভাবিক থাকায় আর কোনো পদক্ষেপ নিতে হয়নি ফিজিওর।

নতুন হেলমেট নিয়ে খেলা চালিয়ে যান কামুনহুকামুই। শেষ পর্যন্ত ৪০ বলে ৩৪ রান করে আউট হন এ ডানহাতি ওপেনার।

নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন আরশাদ। তিনে নামা তারিওয়ানশে মারুমানি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিকার।

ভিডিওটি দেখুন –

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102