ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় ডা. একেএম শামসুজ্জামানের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের প্রথম পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান।

শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি ছিল তার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল প্রথমে ওই হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে পরিচালকের দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এ চিকিৎসক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102