ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা-ভাতিজা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাইবান্ধা সদরের প্রত্যন্ত গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আবদুল্লাহ নামের এক যুবক ও তার চাচা সোহেলের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সদরের ভাটপাড়া গোপালপুর গ্রামে বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতে শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় একই গ্রামের আব্দুল্লাহ মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আবদুল্লাহর চাচা সোহেল মেয়েটির বাড়ির সমনে পাহারা দেন। পরে শিশুটির দাদা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে ঢুকলে আব্দুল্লাহ ও তার চাচা সোহেল পালিয়ে যান।

বিষয়টি মিমাংসার কথা বলে স্থানীয়রা কালক্ষেপন করলে গভীর রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। খবর পেয়ে রাতেই হাসপাতালে শিশুটির খোঁজখবর নেয় সদর থানা পুলিশ।

গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন বলেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দুইজনকেই আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102