ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ ২৫ জুয়াড়ি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাবেদ হোসেন পাপনসহ মোট ১২ জন জুয়াড়িকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

শনিবার (২৪ এপ্রিল) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতি জাবেদ জাবেদসহ বাকি আটককৃতরা হলেন- মো. শাকিল মাতবর, দ্বীন ইসলাম, রোমান, আ: রাজ্জাক, মো: উজির, রাজা, মনির, নয়ন, মো: ফিরোজ, মো: মিজানুর রহমান, মো: মামুন।

এসময় আটককৃতদের কাছ থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এর আগে পুরান ঢাকায় চাঁদাবাজি সন্ত্রাসী ও ক্যাসিনো চালিয়ে আসছিল যুবলীগের পাপন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সম্রাট জেলে যাওয়ার পর থেকে পুরান ঢাকায় পাপনই জুয়া ক্যাসিনোর ব্যবসা চালিয়ে আসছিল। কোতোয়ালি থানায় এর আগে পাপন ও তার ভাই মিঠুর বিরুদ্ধে মামলা থাকলেও ধরাছোয়ার বাইরে ছিল।

এছাড়া র‍্যাবের অভিযানে চকবাজার থেকে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ইলিয়াস, মো: বশির সর্দার, মো: মফিজুল ইসলাম ও খলিল বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৫৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৪টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত ১০টায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর আউটফল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৯ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102