ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ‘বাজার মনিটরিং কমিটি’র তদারকি, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় বাজার মনিটরিং কমিটি কর্তৃক আজ শনিবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগ, কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজার, টিসি মার্কেট, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, শাকসবজির পাইকারি আড়ত, মাছের বাজার, মুরগির বাজার, গরু ও খাসির মাংসের বাজার, ফলের বাজার, ডিমের বাজার, চাউলের পাইকারি বাজার এবং অন্যান্য দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল-আমিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, মৌলভীবাজার ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের, বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প সমিতি মৌলভীবাজারের সভাপতি বকসী ইকবাল আহমদসহ বাজার কমিটির সদস্যবৃন্দ এবং সহযোগিতা করেন আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স। তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, মৌসুমী ফল তরমুজ অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে সিলেট রোডে মেসার্স খাজা সবজি ভান্ডাকে ১ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত আলী ফার্মেসীকে ২ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত মায়ের দোয়া ফল ভান্ডাকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মদিনা ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল-আমিন এর নেতৃত্বে আজকেরঅভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, বিভিন্ন প্রকারের মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানগুলোর ক্রয় ভাউচার বিক্রয় মূল্যের সাথে মিলিয়ে দেখা হয়। বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহসহ উক্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম মূল্য তালিকায় লিখে দোকানের সম্মুখে ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রর্দশন করার জন্য উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

আজকের তদারকি কার্যক্রমে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধসহ মাস্ক বিতরণ করা হয়। ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই লক্ষ্যে বাজার মনিটরিং কমিটি কর্তৃক প্রতিনিয়ত বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102