ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন; পুড়ে গেছে প্রায় ৪ একর এলাকার গাছপালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনের ভেতর আগুনে পুড়ে গেছে প্রায় ৪ একর এলাকার গাছপালা। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘন্টা কাজ করে বিকেল ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রনে।
বন বিভাগ জানায়, শনিবার ২৪ এপ্রিল দূপুর ১ ঘটিকার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হীড বাংলাদেশের পাশের একটি টিলা থেকে ধোয়া দেখে লোকজন তাদের খবর দেন।

খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। বাতাসের কারনে আগুন দ্রুত ছড়িয়ে যায়। আশে পাশে পানিরও তেমন ব্যবস্থা ছিলো না। তাই আগুন নিয়ন্ত্রনে আনেতে সময় লাগে। প্রায় ৪ একর এলাকা জুড়ে বাশ ও বেত বাগানের ক্ষতি হয়।

লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা জুড়ে পশুপাখির নিরাপদ আবাসস্থল এবং গাছপালা সহ অনেক পাখির বাসা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় কয়েক জন জানান, এর আগেও লাউয়াছড়া বনে আগুন লেগেছে।

ঘন ঘন বনে আগুন লাগার উৎস অবিলম্বে খোঁজে বের করা প্রয়োজন বলে মনে করছেন সবাই ।
বন্যপ্রণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, সকালে পশু খাদ্যের জন্য ফলদ বৃক্ষ রোপনের উদ্দেশ্যে ওই এলাকায় স্টুডেন্ট ডরমেটরির পাশে কাজ করছিলো শ্রমিকরা। তবে কি কারনে আগুন লেগেছে তা তারা এখনও নিশ্চিত হতে পারেননি। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমান জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102