ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরমানিটোলার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৬ বার পঠিত
আরমানিটোলার আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় মারা যান শাফায়াত (৩৫) নামের একজন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে আছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102