ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের পেসারদের তোপের মুখে লঙ্কানরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

পাল্লেকেলের মন্থর উইকেটে টেস্টের চতুর্থ দিন হতাশায় কেটেছে বাংলাদেশি বোলারদের। উইকেটশূন্য দিন পার করেছিল তাসকিন-মিরাজ-তাইজুলরা। তবে শেষদিনে সে চিত্র পাল্টে গেছে। পঞ্চম দিনে রোববার (২৫ এপ্রিল) করুণারত্ন ২৩৪ আর ডি সিলাভা ১৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ইঙ্গিত দেন আরও বড় কিছুর। কিন্তু তাতে বাধ সাধেন পেসার তাসকিন। ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আগুনঝরা বোলিং করছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-এবাদতের বোলিং তোপে ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর রানআউটে কাটা পড়েছেন আরেক ব্যাটসম্যান নিরোশান।

তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ধনাঞ্জয়া করেছেন ১৬৬ রান। পরের ওভারে এসে করুণারত্নকেও ফিরিয়েছেন তাসকিন। ২৪৪ রানে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক। এরপর নিশাঙ্কা টিকতে পারেননি বেশিক্ষণ। ১২ রানেই তাকে ফিরিয়েছেন এবাদত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৬১৫ রান। ৭৪ রানের লিড পেয়েছে লঙ্কানরা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ৫৪১ রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102