ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পেনে ২২ জনকে করোনা সংক্রমিত করার সন্দেহে আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে স্পেনের মায়োর্কা দ্বীপে ২২ জনকে করোনা সংক্রমিত করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দেশটির পুলিশ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, করোনার উপসর্গ থাকার পর পিসিআর টেস্টও করান ওই ব্যক্তি। কিন্তু ফলাফল আসার আগেই কোন ধরণের কোয়ারেন্টাইন না মেনে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান তিনি।

কর্তৃপক্ষ আরো জানায়, তীব্র জ্বর ও কাশি নিয়ে ঠিকমতো মাস্ক না পড়েই তিনি নিজের কর্মক্ষেত্রেও যান। এসময় উপস্থিত সবার মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন তিনি। এর ফলে অফিস ও শরীরচর্চা কেন্দ্রে তার সংস্পর্শে আসা ২২ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102