ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা নেবে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

চীনের উপহারের ৫ লাখ ডোজ করোনা টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে বলা হয়েছে। তবে তা প্রয়োগ করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি। আর দেশে সেরামের টিকার সংকটের আশঙ্কা থাকলেও প্রথম ডোজ প্রয়োগ এখনই বন্ধ হচ্ছে না। চ্যানেল টেয়েন্টিফোরকে এ সব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক।

গত ২০ এপ্রিল বাংলাদেশকে ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার দিতে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখে চীনা দূতাবাস। চাওয়া হয় জরুরী ব্যবহারের অনুমোদনও।

উপহারের এই ৫ লাখ ডোজ গ্রহণ এবং জরুরী ব্যবহারের অনুমোদন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীনের টিকা নিয়ে বিশেষজ্ঞ মহলে দ্বিমত আছে।

এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর জানালো, টিকা পেলেই তা প্রয়োগ করা হবে না। এ জন্য সিদ্ধান্ত নিবে জাতীয় কমিটি। ঢাকার বিশেষজ্ঞরা বলছেন, যতদিনে বাংলাদেশের হাতে টিকা পৌঁছাবে চীনের টিকা ততদিনে হয়তো অনুমোদন মিলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এছাড়া আলোচনায় থাকা রাশিয়ার প্রযুক্তিতে করোনার টিকা উৎপাদিত হলে, তা বিদেশে রপ্তানির সুযোগ থাকবে বাংলাদেশের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102