কাতারে করোনা আক্রান্ত হয়ে রোববার (২৫ এপ্রিল) দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া(৬২) নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন।
তিনি কাতার পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মরহুমের নিকটাত্মীয় লিমন ভূঁইয়া জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী- ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে কাতার বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এ বিষয়ে জানতে চাইলে মরহুমের ছোট ভাই নজরুল ইসলাম ভূঁইয়া জানান, আমার বড় ভাই প্রথমে কাতার আর্মিতে ছিলেন পরবর্তীতে কাতার পুলিশে যোগদান করেছিলেন।