ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে কর্মহীনদের খাদ্যসামগ্রী দিলেন মেয়র পুত্র শ্রাবণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; প্রাণঘাতি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শেরপুর পৌর মেয়র পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ শ্রাবণ।

রবিবার (২৪ এপ্রিল) রাতে শেরপুর পৌরসভার বিভিন্ন মহল্লা ঘুরে ঘুরে তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অসহায় ও হতদরিদ্র মানুষদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়ে তাদের করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার আহ্বান জানান ছাত্রলীগের এই নেতা।

 

তিনি বলেন, মহামারী করোনা সংক্রমণ রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুর্যোগ সবার জন্য ঝুঁকিপূর্ণ। তাই সরকারি নির্দেশনা মেনে এবং নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। আর অতিদরিদ্রদের তালিকা প্রস্তুত করে ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম হক, জেলা ছাত্রলীগ নেতা রিফাত, শান্ত, যুবলীগ নেতা সাজেদ, রনি, মস্তু মিয়া প্রমূখ।

বিতরণ কার্যক্রমে শেরপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় শতাধিক হতদরিদ্র পরিবারসহ অটোবাইক ও রিকশা চালক এবং দিনমজুরদের চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়। পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে এই সহায়তা কার্যক্রম চলবে বলে জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102