ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হামলা-ভাঙচুরের ঘটনায় কাউন্সিলর আরজু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা হয়েছে। এসব মামলায় রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102