ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাদের মির্জার বিরুদ্ধে গণহারে জিডির আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষের ২৮ ব্যক্তি থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) আবেদনের তথ্যটি নিশ্চিত করলেও এগুলো এখনো নথিভুক্ত হয়নি বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কাদের মির্জার বিরুদ্ধে তার প্রতিপক্ষ ২৮ ব্যক্তি নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। একই বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া গণহারে জিডির সুযোগ নাই। আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জুসহ ২৮ জন কাদের মির্জার বিরুদ্ধে জিডির আবেদন করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত বলেন, কাদের মির্জা বলেছেন, ‘হত্যার বদলে হত্যা করা হবে’। ইতোমধ্যে তার সন্ত্রাসীদের আক্রমণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী পঙ্গুত্ব বরণ করার পথে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে জিডির আবেদন করেছি।

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, কাদের মির্জা বলেছেন, রক্তের হোলিখেলা চলবে। ইতিমধ্যে একজন সাংবাদিকসহ আমাদের দুই কর্মীকে তার নির্দেশে হত্যা করা হয়েছে। তাই আমি নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরির আবেদন করেছি।

উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বলেন, কাদের মির্জা ফেসবুক লাইভে আমার শিশু ছেলের নাম উল্লেখ করে বলেছেন, তার ছেলের উপর যখন আক্রমণ হয়েছে তখন তিনি কারো ছেলেকে রেহাই দিবেন না। এতে আমি ভীত হয়ে জিডির আবেদন করেছি।

এদিকে মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, তিনিসহ আরও ১৫ জন নিরাপত্তা চেয়ে কাদের মির্জার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা তার আটককৃত অনুসারী মিকনকে ক্রসফায়ারে হত্যা আশঙ্কা করে বলেছেন, হত্যার বদলে হত্যা ও রক্তের হোলিখেলা চলবে এবং তার ছেলে তাশিক মির্জাকে আঘাত করার পরিণামে কারও ছেলে রেহাই পাবে না বলেও হুমকি দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102