ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনার মধ্যেই রমজানে মসজিদ খোলা, খুশি যুক্তরাষ্ট্রের মুসলমানরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

পবিত্র মাস রমজানে মসজিদ উন্মুক্ত রয়েছে বিধায় যুক্তরাষ্ট্রে মুসলমানরা নিজেদের আশীর্বাদপুষ্ট মনে করছেন। গত বছর এই সময়ে, করোনাভাইরাস মহামারির কারণে মসজিদের দরজা বন্ধ ছিল। এখন সারা দেশে সংক্রমণের হার হ্রাস পাচ্ছে, লক্ষ লক্ষ আমেরিকান ভ্যাকসিন গ্রহণ করছেন, মসজিদগুলোও আবার খুলছে।

ভয়েস অফ আমেরিকাকে ভার্জিনিয়ার একটি ইসলামিক সেন্টারের পরিচালক ঈমাম নাঈম বেগ বলেন, ‘মানুষ খুশি যে মসজিদ খোলা। এতে তারা যেমন একে অপরকে দেখতে পাচ্ছেন, তেমনি একসাথে প্রার্থনা করার সুযোগও পাচ্ছেন। এটি এমন এক অনুভূতি যা আপনি ঘরে থেকে অনুভব করতে পারবেন না।’

নর্থ ক্যারোলিনার উইনস্টন সালেম কমিউনিটি মসজিদের ইমাম খালিদ গ্রিগস বলেন, ‘আমি ভাই-বোনদের সাথে মসজিদে ফিরতে পেরে রোমাঞ্চিত। যদি আল্লাহ এখনই আমার প্রাণ নিতে চান তবে আমি নিজেকে সম্পূর্ণ মনে করবো।’

মসজিদটি পুনরায় চালু হওয়ার পর ইমাম আসিফ হিরানী রমজানে অনেক যুবককে দেখে অবাক হয়েছেন যারা এখন তার ভাষায় ‘আরও ধার্মিক হয়েছেন, নামায পড়ছেন’। তিনি বলেন, ‘তারা আমাকে নামায এবং সদকা সম্পর্কে প্রশ্ন করছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এক শতাংশের বেশি নাগরিক মুসলমান। ২০১৭ সালের এক জরিপ অনুযায়ী দেশটিতে প্রায় ৩৫ লক্ষ মুসলমাম বসবাস করছেন।

প্রায় তিন হাজার মসজিদ রয়েছে যুক্তরাষ্ট্রেঃ নিউ ইয়র্কে ২৫৭টি, ক্যালিফোর্নিয়ায় ২৪৬টি এবং টেক্সাসে ১৬৬টি। অথচ ৫০ বছর আগেও যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল মাত্র ১০০টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102