ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের তরুণ অলরাউন্ডার বিয়র্ন ফরটুইন। ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে জানান এই প্রোটিয়া তারকা।

ইসলাম গ্রহণের পর বিয়র্ন ফরটুইন নিজের নাম পাল্টে রেখেছেন ইমাদ। এ নিয়ে ফরটুইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে।

সেখানে অন্য একজনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটও দেওয়া হয়ে। সেখানে লেখা রয়েছে, ‘গত রাতে ফরটুইট ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’

আরেকটি স্ক্রিনশটে ফরটুইনকে অভিনন্দন জানানো হয়েছে। জবাবে অভিনন্দন জানানো ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি এই স্পিনার।

ফরটুইন তথা ইমাদের স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবার তিনিও আলোর পথে আসলেন।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফরটুইন। ৭ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ৬ উইকেট শিকার করেছেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102