ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিনের কাঁচামাল দিতে ভারতের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিনের অভাব রয়েছে বলেই কেন্দ্রের কাছে অভিযোগ করেছে একাধিক রাজ্য। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে টিকা ও টিকা তৈরির কাঁচামাল রফতানি করার আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, তাদের দেশের প্রত্যেককে ভ্যাকসিন দেয়ার পরেই তা বিদেশে পাঠানো হবে।

ভারতের প্রয়োজনের সময় তাদেরকে ভ্যাকসিন দেয়ার অনুরোধ মার্কিন প্রশাসন এভাবে সরাসরি প্রত্যাখ্যান করায় সমালোচিত হচ্ছে মোদি সরকার। কূটনৈতিক শিষ্টাচার ভেঙে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সরাসরি ভোট চেয়েছিলেন মোদি। কিন্তু নির্বাচনে হেরে যান ট্রাম্প। মোদির সেই অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলই এখন ভারতকে ভুগতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে নীরব রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের অনুরোধের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে জানতে চাইলে, মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন যে, ‘যুক্তরাষ্ট্র তাদের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা অনুযায়ী প্রথম এবং সর্বাগ্রে কার্যকরভাবে সকল আমেরিকানকে ভ্যাকসিন দেয়ার প্রচেষ্টা সফল করতে চায়।’

ভারতের আবেদন প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকটি কারণে আমরা এটি করছি। এক, আমেরিকান মানুষের প্রতি আমাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে। দুই, করোনার কারণে আমেরিকা ও তার জনগণ বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি আঘাত পেয়েছে – শুধু এ দেশেই সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশও দেখতে চায় যে, ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সকল নাগরিককে টিকা দিতে পেরেছে।’

তিনি জানান, ‘সেক্রেটারি (অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন) বারবার বলেছিলেন যে, যতক্ষণ এই ভাইরাসটি যে কোনও জায়গায় ছড়িয়ে পড়ছে ততক্ষণ এটি সর্বত্র মানুষের জন্য হুমকিস্বরূপ। সুতরাং যতক্ষণ না এই ভাইরাসটি নিয়ন্ত্রণ করা না যাচ্ছে, এটি সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ফলস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও এটি একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

শুক্রবার ইউএস চেম্বার অফ কমার্স বাইডেন প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে, ভারতে টিকা পাঠানোর। চেম্বার অফ কমার্সের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাইরন ব্রিলিয়ান্ট বলেন, ‘আমেরিকার কাছে প্রচুর টিকা মজুত রয়েছে। এই মুহূর্তে আমেরিকায় টিকা উৎপাদনের যা গতি তাতে মজুত টিকা বাদ দিলেও জুন মাসের মধ্যে সবাইকে টিকা দেয়া সম্ভব। তাই ভারত, ব্রাজিলের মতো দেশের প্রয়োজনে টিকা রফতানি করা উচিত।’

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট (দক্ষিণ এশিয়া) নিশা বিসওয়াল টুইট করে বলেন, ‘ভারতে এই মুহূর্তে যা অবস্থা, তাতে আমেরিকা ও আন্তর্জাতিক মহলের সাহায্যের প্রয়োজন। যখন অন্য দেশের সাহায্যের দরকার হয়েছে তখন ভারত সব সময় এগিয়ে এসেছে। এখন আমেরিকার উচিত সাহায্য করা।’

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102