ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা দানে মাইলফলক স্থাপন করেছে বৃটেন: হ্যানকক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনা ভাইরাসের টিকাদানে এক মাইলফলক স্থাপন করেছে বৃটেন। এমন দাবি করে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শনিবার বলেছেন, বৃটেনের অর্ধেক জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়ে গেছে।

এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে মোট ৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার মানুষকে। এক কোটি ২০ লাখের বেশি মানুষকে টিকার দুটি ডোজই দেয়া হয়েছে।

টুইটারে এক ক্লিপে এ বিষয়ে ম্যাট হ্যানকক বলেন, এটা এক ব্রিলিয়ান্ট মাইলফলক। উল্লেখ্য, স্বাস্থ্য ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে এখন মোট জনসংখ্যা ৬ কোটি ৬৮ লাখ। ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর আগে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করে বৃটেন। ফলে সেখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

ফলে লকডাউন পরিস্থিতিকে শিথিল করতে এবং অর্থনৈতিক কর্মকা-কে ফের সচল করতে পরিকল্পনা মতোই অগ্রসর হতে পারবে বৃটেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102