ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

ইংল্যান্ডে করোনা ভাইরাস প্রতিরোধে যেটুকু নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে তার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এছাড়া আহত হয়েছে আট পুলিশ কর্মকর্তা। শনিবার লন্ডন পুলিশ এ কথা জানায়।

ইংল্যান্ডে করোনা প্রতিরোধে এখনও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এছাড়া তথাকথিত ভ্যাকসিন পার্সপোর্টও চালু হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা দুপুরের পর পরই জড় হয় এবং অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে মিছিল করে। ছবি ও ভিডিওতে দেখা গেছে মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছে।

এছাড়া তারা হাইড পার্কেও সমাবেশ করেছে। সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটেনে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার পর কয়েক মাস ধরে কঠোর লকডাউন জারি রাখা হয়। মার্চ মাস থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হয়। জুন নাগাদ সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে।

ইউরোপে যে কটি দেশ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102