ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরের ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত আসামী হাতকড়ার বদলে পেলেন ফুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রোববার আত্মসমর্পণ করার পর তাদের হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। অবশেষে ওসির কথায় আশ্বস্ত হয়ে ঝিনাইগাতী থানায় রবিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন আব্দুর রাজ্জাক। স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় তাকে হাতকড়া না পরিয়ে তার হাতে দেওয়া হয় লাল গোলাপ ফুল। রাজ্জাক ঝিনাইগাতী উপজেলার বনকালি এলাকার মৃত আঃ জব্বারের ছেলে।

ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক ২০১৪ সালের শেরপুরের ঝিনাইগাতী থানার একটি মাদক মামলার আসামি। এর পর থেকেই পালিয়ে জীবনযাপন করেন তিনি। মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ২০২১ সালে আদালত তাকে ৬ মাসের সাজা দেন। আব্দুর রাজ্জাক পলাতক থাকায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। কিছুদিন আগে ঝিনাইগাতী থানায় সেই পরোয়ানা পাঠানো হয়। এরপর থানার পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালায়।
একই সঙ্গে পরিবারের মাধ্যমে মোবাইল নম্বর সংগ্রহ করে ওই আসামীর সঙ্গে যোগাযোগ শুরু করেন ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান। এক পর্যায়ে ওই আসামীকে বুঝিয়ে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে দীর্ঘদিন পলাতক থাকার পর স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন তিনি ।
রোববার দুপুরে আত্মসমর্পণ করলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে হাতকড়া ছাড়াই আজ বিকেলে তাকে ঝিনাইগাতী জি,আর আমলী আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।।

আসামী আব্দুর রাজ্জাক বলেন, মামলার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে জীবনযাপন করছিলাম। আমার অনুপস্থিতিতে আদালত আমাকে ছয় মাসের সাজা দেয়। পরোয়ানা পেয়ে থানার পুলিশ কয়েকবার আমাকে গ্রেপ্তার করতে আমার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে না থাকায় পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারেনি। অনেক দিন পালিয়ে থাকতেও ভাল লাগছিল না আর। তাই ওসি সাহেবের পরামর্শে থানায় উপস্থিত হয়ে আজ স্বেচ্ছায় ধরা দেই।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান আজ রাতে জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানোর পর জানতে পারি তিনি পলাতক। এরপর তার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দিলে আজ থানায় এসে ধরা দেন। বিকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো বলেন, আব্দুর রাজ্জাকের মাকে থানা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102