ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে অনেক করোনা রোগীর বাংলাদেশে প্রবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

ব্যবসা চিকিৎসা ও চোরাচালান এই তিনসূত্রে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ নিয়মিতই ঘটছে। আজ সীমান্ত সিলগালার আগপর্যন্ত বৈধ প্রবেশ অব্যাহত ছিল। বৈধ পথের হিসেব অনুযায়ী ভারত থেকে করোনা রোগ নিয়ে গত সপ্তাহে অনেকেই দেশে প্রবেশ করেছেন। এমনকি ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি নাগরিকের মৃত্যু পর্যন্ত ঘটেছে।

গত ১৮ এপ্রিল নজরুল ইসলাম বকসী নামের এক বাংলাদেশি করোনার নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে তিনি ভারতে গিয়েছিলেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ১৫ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত অন্তত ১২ জন করোনা আক্রান্ত যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের পুলিশ তত্ত্বাবধানে যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত ৯ দিনে চিকিৎসার জন্য ভারতে গিয়ে দেশে ফিরেছেন ৩ হাজার ৮০১ জন বাংলাদেশি। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও দেশে ফিরে আসা যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করে ১২ জন যাত্রীর দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা।

ভারত ভ্রমণের ক্ষেত্রে গত বছরের জুলাইয়ের পর ইস্যুকৃত নতুন ভিসা আর ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। এ পথে যারা যাতায়াত করছেন তাদের ৯৫ শতাংশ মেডিকেল ভিসায়। ৫ শতাংশ বিজনেস, স্টুডেন্ট আর কূটনৈতিক ভিসায় যাতায়াত করছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ হোসেন জানান, করোনা পজেটিভ যাত্রীদের পুলিশ প্রটেকশনে বেনাপোল চেকপোস্ট থেকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হচ্ছে। তবে ভারত থেকে ফিরে আসা অধিকাংশ যাত্রীদের বেনাপোলের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়াও চেকপোস্ট স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি রয়েছে।

উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ায় আজ সোমবার থেকে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102