ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে দুই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন; ফিরতে পারবেন না ১৪ দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ-ভারত সীমান্ত সোমবার থেকে ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই ১৪৫ দিন সীমান্তে কেউ যাতায়াত করতে পারবেন না। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।

সরাকারের এই সিদ্ধান্তের কারণে ভারতে দুই হাজারের মতো বাংলাদেশি আটকা পড়েছেন। একটি সূত্র জানিয়েছে, ভারতে অবস্থান করা দুই হাজার বাংলাদেশির মধ্যে ১৫০০ রোগী ও ৫০০ জন ব্যবসায়ী। ঈদ উপলক্ষে তারা কেনাকাটা করতে ভারতে গিয়েছিলেন। দুই সপ্তাহের জন্য সীমান্তে কড়াকাড়ি আরোপ করায় তারা দেশে ঢুকতে পারবেন না।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হাই-কমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে বলেন, মোটামুাটি দু’হাজারের মতো বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। তবে এখনই সঠিকভাবে বলতে পারবো না। কতজন রোগী, কতজন আদার্স। কারণ আজ রোববার, এখানে ছুটির দিন। তবে যারা ভারতে আছেন তারা দু’সপ্তাহের জন্য ফিরতে পারবেন না।

‘ব্যাতিক্রম যাদের ভিসার মেয়াদ শেষ। তবে এমন কোনো ব্যক্তি থাকলে তাদের এখানে (দূতাবাসে) যোগাযোগ করতে হবে। এখান থেকে একটি প্রশংসাপত্র দেওয়া হবে, তাই নিয়ে দেশে ফিরতে হবে। ’

গত ২৪ ঘণ্টায় ভারতে দুই হাজার ৭৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ।ভারতে করোনা প্রকোপ বাড়তে থাকায় এবং করোনায় ডাবল মিউট্যান্ট ছড়িয়ে পড়ায় সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102