ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় নুরের বিরুদ্ধে আরও একটি মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত
নুরুল হক নুর। ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর থানার পর এবার বাঙ্গরায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্যের অভিযোগে বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাসেল মিয়া বাদী হয়ে রবিবার বাঙ্গরা বাজার থানায় থানায় মামালটি দায়ের করেন।

তবে মামলার বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেন পুলিশ।

স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাসেল মিয়া মামলায় উল্লখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন “আওয়ামী লীগ যারা করে তারা প্রকৃত মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই। ঘুষ খায়, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে আবার নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। তার এমন বক্তব্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে।

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উসকানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে ভিপি নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102