ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে ভারতকে সাহায্য করতে রাজি হলো আমেরিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

তীব্র সমালোচনার পর অবশেষে ভারতকে সাহায্য করতে রাজি হয়েছে আমেরিকা। টিকা তৈরির কাঁচামাল ভারতে রপ্তানি না করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে বাইডেন প্রশাসন। ফলে আমেরিকা থেকে টিকা তৈরির কাঁচামাল পেতে ভারতের আর কোনো বাধা রইল না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে।

বাইডেনের তরফে টুইট করে বলা হয়েছে, ‘প্রথম দিকে মহামারির প্রভাবে আমাদের হাসপাতালগুলো যখন সমস্যায় পড়েছিল তখন যেভাবে ভারত সাহায্য করেছিল, তেমনই এই সময় আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর।’

রোববার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে ফোনে কথোপকথন হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন সে কথা জানান। তিনি বলেন, ‘ভারতের কোভিড রোগীদের চিকিৎসার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিপিই কিট, র‌্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হবে খুব তাড়াতাড়ি।’

এমিলি আরও জানিয়েছেন, আমেরিকার রোগ নিয়ন্ত্রক সংস্থার (সিডিসি) জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকেও দিল্লি পাঠানো হবে। তারা আমেরিকার দূতাবাস ও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে হাত মিলিয়ে করোনা মোকাবিলায় কাজ করবেন।

প্রসঙ্গত করোনার প্রথম ঢেউয়ের সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর আবেদন করলে মোদি সরকার তাতে সাড়া দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102