ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় দিশেহারা ভারতের পাশে দাঁড়াচ্ছে শক্তিশালী দেশগুলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনায় দিশেহারা ভারত। অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এরই মধ্যে অক্সিজেনসহ বিভিন্ন মেডিকেলসামগ্রী পাঠিয়েছে ব্রিটিশ সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ইন্ডিয়া নিড অক্সিজেন লিখলেই উঠে আসছে ভারতের করোনা মহামারির চরম ভয়বহতা। মহামারির কাছে কতটা অসহায় মানুষ। স্বজন হারানো আর্তনাদে ভারি দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ। করোনা মহামারিতে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

অক্সিজন আর চিকিৎসার অভাবে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অসংখ্য করোনা রোগী। হাসপাতালে জায়গা না পেয়ে বাইরেই অপেক্ষার প্রহর গুনছেন অনেকে। কেউবা আবার বাড়ি ফিরে যাচ্ছেন ব্যর্থ হয়ে। শ্মশানগুলোতেও জায়গা নেই দাহ করার। তাই অনেক হাসপাতালের বেইজমেন্টেই চলছে অন্ত্যেষ্টিক্রিয়া।

ভারতের চরম বিপর্যয়ে পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। করনো সংকট মোকাবিলায় দেশটিকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও ফ্রান্স। এ ছাড়া জরুরি ভিত্তিতে ৬ শতাধিক বেশি মেডিকেল ইকুইপমেন্ট ৪৯৫টি অক্সিজেন সিলিন্ডার ভেন্টিলেটরসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য।

এদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির জন্য ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে কাঁচামাল সরবাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারতে একটি বিশেষজ্ঞ দল পাঠাবে বাইডেন প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102