ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক ভিপি নূরের বিরুদ্ধে কুমিল্লায় আরও ২ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে কুমিল্লায়।

আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্য ও ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার ও বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

মামলা দুটির বিষয়ে রবিবার রাতে নিশ্চিত করে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

জানা যায়, রোববার দুপুরে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল অভিযোগ দায়ের করেন।

পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগটি আমলে নেয় মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল একই সময়ে অভিযোগ দায়ের করেন। পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বাঙ্গরাবাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া মামলায় উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর উসকানিমূলক, আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে নূরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102