ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শতবর্ষী মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

বয়স আর রোগে-শোকে চলা ও বলার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন খাইরুন। নিজের পেটে চার চারটি সন্তান ধরে মানুষ করেছেন, কিন্তু জীবনের পড়ন্ত বেলায় ঠাঁই হয়নি তাদের কারও ঘরে। রোববার (২৫ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর আলমনগর এলাকার রাস্তায় ফেলে যায় আপনজনরা।

স্থানীয়রা জানান, খাইরুন নামে ওই বৃদ্ধাকে এক ছেলের বাড়ি থেকে ওই এলাকায় বসবাসকারী আরেক মেয়ের বাড়িতে রাখতে যান নাতি-নাতনিরা। কিন্তু ওই মেয়ে গ্রহণ করতে অস্বীকার করলে রাস্তায় ফেলে যায় তারা।

পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক নারী বলেন, সন্তানকে জন্ম দেওয়ার পর তাকে মানুষ করেছে। এখন মা বৃদ্ধ হয়ে গেছে বলে তাকে ফেলে দিতে হবে?

স্থানীয়রা জানান, খায়রুনের স্বামী মারা গেছেন অনেক আগেই। এই শহরে বাস করে তার দুই ছেলে দুই মেয়ে। পরে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করলে তারা খাইরুনকে গ্রহণ করতে অস্বীকার করেন।

এ বিষয়ে বৃদ্ধার মেয়ে বলেন, উনি আমার সৎমা। তার মেয়ে ওনাকে আমার কাছে এনেছিল। কিন্তু আমার খারাপ পরিস্থিতি দেখে আমার কাছে না রেখে তাকে নিয়ে যায়।

রংপুর সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম পাইকার বলেন, জেলা প্রশাসক আসিব আহসান বিষয়টি অবগত হলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উদ্ধার করে ওল্ডহোমে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102