ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাভার্ডভ্যানে মিললো ২৮ হাজার পিস ইয়াবা, চালক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারকারী চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মালবাহী কাভার্ডভ্যান গাড়ি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ(২৮)। সে কক্সবাজার টেকনাফ পুর্ব রঙ্গীখালি এলাকার ইউনুছের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার রাশিদুল হক স্যার ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু স্যারের নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা গেইটের সামনে হতে চট্টগ্রাম অভিমূখী একটি লবনবাহী কাভার্ডভ্যান থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকালে গাড়ির চালককে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৮৪ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃত চালক জানান, তাকে উক্ত ইয়াবাগুলো কক্সবাজার জনৈক ব্যক্তি চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার করতে দিয়েছি। ইয়াবাগুলো চট্টগ্রামে পৌঁছাতে পারলে তাকে মোটা অংকের টাকা দিবে বলছে।

আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৬ এপ্রিল সোমবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102