ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আইনুদ্দীন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় খোরশেদ (২০) নামের আরো একজন আহত হয়েছেন। নিহত আইনুদ্দীন ও আহত খোরশেদ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। তাদের বাড়ি পতেঙ্গা থানা এলাকায়। গত রবিবার রাতে পতেঙ্গা থানা এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই শলিব্রত বড়ুয়া।

তিনি বলেন, নির্মাণাধীন ফ্লাইওভারে ইলেক্ট্রিকের কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিটে দুইজন গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। আহত অন্যজনকে হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102