ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা প্রতিরোধক ‘জায়নামাজ’ তৈরি করল ইন্দোনেশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে ইন্দোনেশিয়া। দেশটির পূর্ব জাভার ৫ পুচাং সুরাবায়া শহরের ওয়ারদাতুল উম্মাহ মোহাম্মাদিয়া স্কুলের শিক্ষার্থীরা মুসলমানদের নামাজকে সহজ করতে ‘সাজানা’ নামে একটি করোনা প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে।’ খবর মোহাম্মাদিয়া ডটওআর ডটআইডি (MUHAMMADIYAH.OR.ID)।

জায়নামাজগুলো ব্যবহারে নরম হলেও করোনাভাইরাস সংক্রমণে উচচ ঝুঁকিও রয়েছে। মূলত জায়নামাজগুলো নরম হলেও প্লাস্টিক দিয়ে তৈরি। যা সহজেই ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত করতে তাৎক্ষণিক জীবাণুনাশক স্প্রে দ্বারা মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করা যায়।

সুরাবায়া ওয়ারদাতুল উম্মাহ মোহাম্মাদিয়া স্কুলের হস্তশিল্প বিষয়ক একটি শিক্ষক জানিয়েছেন, প্লাস্টিকের তৈরি নরম এ জায়নামাজগুলোর রঙ ম্লান হবে না। কারণ এটিতে নির্দিষ্ট রঙ ব্যবহার করা হয়েছে। গত ১৪ এপ্রিল তিনি জানান, যখন জায়নামাজগুলো জীবাণূমুক্ত করার জন্য স্প্রে করা হবে তখন এগুলোর রঙ নষ্ট হবে না।

জায়নামাজগুলো ব্যবহার উপযোগী ও আকর্ষণীয় করে তৈরি করতে শিক্ষার্থীরা বিভিন্ন চিত্রের ডিজাইন করেছে। বিভিন্ন ডিজাইনের এ জায়নামাজগুলো প্রস্থে ৬০ সেন্টমিটার এবং লম্বায় ১২০ সেন্টিমিটার।

এছাড়া ‘সাজানা’ জায়নামাজগুলোর নিচে ডান দিকে লেখা আছে-

> নামাজের পরে স্প্রে/জীবাণুনাশক দিয়ে পরিস্কার করুন (সেসুদা শোলাত সেম্প্রোট / ডিলাপ ডিসিনফেক্টান)।

> মাস্ক বা মুখোশ পরিধান করুন (আইও পাকাই মাস্কার)।

> সাবান দিয়ে হাত পরিস্কার করুন (কচি টাঙ্গান পাকাই সবুন দান)।

> সামাজিক দূরত্ব বজায় রাখুন (জাগা জারক সোসিয়াল)।

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ‘সাজানা’ জায়নামাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজারজাত করবে। রমজান মাসে এবং আগামী ঈদুল ফিতরে এটি বিক্রয়যোগ্য হবে বলেও জানানো হয়।

জায়নামাজ ‘সাজানা’ তৈরির মাধ্যমে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা করছে, তারা মুসলমানদের ইবাদত-বন্দেগিতে ভূমিকা রাখতে পারবে। এটি শিক্ষার্থীদের সৃজনশীল অর্থনৈতিক কর্ম পরিকল্পনার অংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102