ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরু চুরির সময় ৬ জন হাতেনাতে ধরা, গণপিটুনিতে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে চোর চক্রের ৬ সদস্য। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন-বগুড়ার সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার বাবলার ছেলে দেলোয়ার হোসেন (২৮), একই জেলার শিবগঞ্জ উপজেলা গেওনা ভিন্নত এলাকার আক্তারের ছেলে নাহিদ মিয়া (৩০), একই উপজেলার তাতভৈরা এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান আলী (৩০), নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার মান্নানের ছেলে গাজী হোসেন (৩৫) ও টাঙ্গাইলের ফজর আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬)। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) ভোরে গরু চোরের একটি চক্র উপজেলার নাগরী ইউনিয়নের কালিকুঠি গ্রামে গরু চুরি করতে যায়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। গণপিটুনিতে এক গরু চোর ঘটনাস্থলেই মারা যায়। খবর পয়ে নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ, কালীগঞ্জ থানাধীন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে শান্ত করেন। পরে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহতের চিকিৎসা চলছে। তবে আহতদের মধ্যে আলমগীর, নাহিদ ও গাজীর অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, আহতরা সুস্থ হলে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে। এছাড়া তাদের কাছ থেকে চুরি করা ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102