রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও দুজন।
পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে ভাদালিয়া রেল ব্রিজ এলাকায় মাঠের মধ্যে বসে ছিলেন সুজন, রিমন ও ইমরানুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুজন।
স্থানীয়রা রিমন ও ইমরানুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।