ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে নিউজ করার ‘সাধ মিটিয়ে দেওয়ার’ হুমকি এক নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সংবাদ প্রকাশের জের ধরে গাজীপুরে সাঙ্গোপাঙ্গ নিয়ে এক সাংবাদিককে হেনস্তা ও সংবাদ প্রকাশের ‘সাধ মিটিয়ে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে র্যাবের পরিচয় দিয়ে প্রতারণাকারী এক নারীর বিরুদ্ধে।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর বাসন চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দৈনিকের জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানকে এ হুমকি দেয়া হয়।

অভিযুক্ত প্রতারক রিনা আক্তার (৩০) গাছা থানার বাসিন্দা রাশিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় সোমবার রাতে গাজীপুরের বাসন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন ভুক্তভোগী আশিকুর।

জিডি সূত্রে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ মার্চ র্যাবের পরিচয় দিয়ে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় একটি খাবার হোটেলে চাঁদাবাজি করতে গেলে রিনা আক্তারকে পুলিশে ধরিয়ে দেন স্থানীয়রা। পরে পুলিশ বাদী হয়ে বাসন থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। ওই সময় বেশকিছু গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রচার হয়।

সম্প্রতি রিনা আক্তার আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। গত সোমবার বাসন চান্দনা চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজের সামনে সাঙ্গোপাঙ্গ নিয়ে সাংবাদিক আশিকের ওপর চড়াও হন তিনি। এ সময় তাকে অকথ্য গালিগালাজ করেন রিনা আক্তার। তবে দ্রুত লোক জমায়েত হলে ওই সাংবাদিককে হত্যার হুমকি ও সংবাদ প্রকাশের ‘সাধ মিটিয়ে দেয়ার’ হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে বাসন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি ও র্যাব পরিচয়ে প্রতারণার দায়ে দায়েরকৃত মামলার ব্যাপারে নিশ্চিত করেছেন বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক। সাংবাদিককে হেনস্তা ও হুমকি প্রদানের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102