ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থী লাঞ্চিতের ঘটনায় ইবি সহকারী প্রক্টরকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুঃ আতাউর রহমান একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ এপ্রিল) ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় এক শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ ওঠে সহকারী প্রক্টর আরিফুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসান আলী।

শুক্রবার হাসান আলী তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসে গাছ থেকে কয়েকটি আম পাড়েন। এসময় সেখানে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম উপস্থিত হলে তার সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীকে চড় মারেন। পরে তাকে ও তার স্ত্রীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের গেস্ট রুমে আটকে রাখেন। প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি আসার পর তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ঐদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে। অভিযোগপত্রে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্চনার বিষয়টি তুলে ধরে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102